মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোন কোন আসনে ভালো ফলের সম্ভাবনা আছে ২৬শে।
দেবব্রত দাস, মুর্শিদাবাদ বার্তা - সমগ্র মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে বিগত ১০ বছরে। ইতিহাস ঘাটলে দেখা যায়, নবাবের শহর এই মুর্শিদাবাদ। এখানেই মীরজাফরের গদ্দারীর কারণে সিরাজের পতন হয়েছিল। আর এখান দিয়েই ভারতে প্রথম অনুপ্রবেশ ঘটেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতে এসে ভারতবর্ষে প্রায় ২০০ বছর রাজত্ব করেছিল কিন্তু আমাদের দেশে লুকিয়ে থাকা কিছু গদ্দারের কারণে। ইতিহাস সাক্ষী, অতীতেও এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ হয়েছিল, বর্তমানে অনুপ্রবেশ ঘটছে আর আগামীতেও এখান থেকে অনুপ্রবেশ ঘটবে এটা ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়। এখানকার রক্ত বেইমানির রক্তে রঞ্জিত। মুর্শিদাবাদ জেলার গঙ্গার এপারে গুরুত্বপূর্ণ লোকসভা জঙ্গিপুর। এই লোকসভার অন্তর্গত নবগ্রাম বিধানসভায় গত একুশে বিধানসভা ভোটে তৃণমূলের কানাই চন্দ্র মন্ডল এক লক্ষ ভোট পেয়েছিল আর বিজেপির মোহন হালদার তিনি ৬৫ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলেন। কানাই হালদারের কাছে প্রায় ৩৫ হাজার ভোটে মোহন হালদার পরাজয় স্বীকার করার প...