SIR ফর্ম বিলি হওয়ার পর দেখা যাচ্ছে জঙ্গিপুর লোকসভার অনেক বিধানসভার চিত্র পাল্টে যেতে পারে।
দীপশিখা চ্যাটার্জি, মুর্শিদাবাদ বার্তা, জঙ্গিপুর - সারাদেশেই SIR কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে মহাসমারহে এসআইয়ের ফর্ম বিলীর প্রক্রিয়া। জঙ্গিপুর লোকসভায়য় SIR ফর্ম বিলির পর দেখা যাচ্ছে, অনেক ফর্ম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। জঙ্গিপুর লোকসভার প্রায় প্রত্যেকটি বিধানসভার বিভিন্ন বুথে যা চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন বিধানসভার একাধিক বুথে একশোর উপরে ভোঁটারের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে লালগোলা, রঘুনাথগঞ্জ,জঙ্গিপুর, সাগরদিঘী,নবগ্রাম এই বিধানসভা গুলিতে প্রচুর SIR ফর্ম এখনো বিলি করা যায়নি। এক কথায় বলা যেতে পারে ভোটারদের হদিস পাওয়া যায়নি। অথচ ভোটের সময় হলে এই সমস্ত বিধানসভা গুলিতে প্রায় ৮০% থেকে ৯০% ভোটার ভোট দান করে থাকে। ভোটের দিন এই সমস্ত ভোটারদের দেখা যায় ভোট হয়ে গেলে এরা আবার ওপারে চলে যায়। জঙ্গিপুর লোকসভা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বর্তমানে জঙ্গিপুর তৃণমূলের শক্তঘাঁটিতে পরিণত হয়েছে। এই লোকসভায় এস আই আর এর ফলে প্রচুর ভোটার এবার বাদ যেতে বসেছে।...