লালগোলা বিধানসভায় শেষ মুহূর্তে শাসক ও বিরোধী দলের প্রার্থীর দৌড়ে কারা কারা।
দীপশিখা ব্যানার্জি, মুর্শিদাবাদ বার্তা, লালগোলা - লালগোলা বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি এখানে সেভাবে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেনি। তার কারণেই এই বিধানসভায় বিজেপির জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু বিজেপি এখানে তৃণমূলকে দারুনভাবে লড়াই দিতে পারে যদি বিজেপি এই কাজগুলো করতে পারে। প্রথমত এখানে বিজেপির ১১০ এর উপরে বুথে সংগঠন নেই। ৭০টির উপরে কাছাকাছি বুথে পতাকা লাগানোর লোক নেই। এখানে যারা প্রকৃত বিজেপি কর্মী তাদেরকে পদে রাখা হয়নি। যারা পদে আছে তারা মাঠে নেমে সংগঠন করতে পারছে না। এটা যে শুধু লালগোলা বিধানসভার রিপোর্ট সেটা নয় প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা তে একই সমস্যায় ভুগছে বিজেপি। বিজেপির ইনডোর মিটিং এ লোকের সংখ্যা বেশি থাকলেও আউটডোর প্রোগ্রামে সেভাবে লোককে পাওয়া যায় না। রাস্তা অবরোধ থানা ঘেরাও বিডিও অফিস ঘেরাও এইসব কর্মসূচিতে বিজেপি কর্মীদের উৎসাহ চোখে পড়ে না। বিজেপির মোট মিটিং এর ৭০% মিটিং হয় ঘরের মধ্যে। এইভাবে সংগঠন করে পশ্চিমবঙ্গ তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো যাবে না বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। এ...