নবগ্রাম বিধানসভায় বিজেপি কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো।
দীপান্বিতা ঘোষ রায়, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ বার্তা - ভোটের দিনক্ষণ ঘোষনা হতে হয়তো আর এক মাস বাকি আছে।
কিন্ত তার আগেই মুর্শিদাবাদ জেলায় বিজেপির কার্যকর্তারা বিভিন্ন বিধানসভা জুড়ে লিখন শুরু করে দিয়েছে। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করার জন্য এই জেলা সাধারণ সম্পাদক শংকর পাল বিজেপির ক্যালেন্ডার নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন জনসংযোগ করার জন্য। 
কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি আছে সেগুলো মানুষকে বুঝানো হচ্ছে। কিভাবে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যায় সেটা জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টায় করছেন জেলা সাধারণ সম্পাদক শংকর পাল।
তাকে যোগ্য সহযোগিতা করছেন যুবনেতা বাপন প্রামানিক। নবগ্রাম বিধানসভার বিভিন্ন প্রান্তে দেওয়াল দখল শুরু হয়ে গেছে বিজেপির।
কর্মীদের সাথে চায়ে - পে চর্চায় আড্ডায় থাকছেন শিক্ষক নেতা শংকর পাল। তবে এই বিধানসভা যে তৃণমূলের দখলে আছে সেটা বোঝার উপায় নেই বিজেপি কর্মীদের উৎসাহ দেখে।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 2016 প্রার্থী সুশান্ত মার্জিত ও মন্ডল সভাপতি নিতাইবাবু।
Comments
Post a Comment