জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে জঙ্গিপুর জেলা অফিসে রাতভোর বিক্ষোভ।

শাহাদাত হোসেন, জঙ্গিপুর, মুর্শিদাবাদ বার্তা  - জঙ্গিপুর সাংগঠনিক জেলার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই ব্যতি নিয়ে বিভিন্ন বিধানসভায় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। 
 পুরাতন কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছে। আর এই ক্ষোভের মূল উৎস হল জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ ও  এই জোনের ইলেকশন কনভেনার রামপদ দাসের বিরুদ্ধে। জেলা সভাপতি সুবল ঘোষ BLA -2এর টাকাও সব মন্ডলে দেয়নি। দেওয়াল লিখন এর টাকা প্রায় সব টাকা কম বেশি মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
 জঙ্গিপুর জেলার অফিসে রাত আড়াইটা পর্যন্ত জেলার সভাপতি সুবলচন্দ্র ঘোষ কে আটক করে রেখেছিল কর্মীরা। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রথম কর্মীরা। তাদের দাবি প্রার্থীবদল না হলে তারা ভোট বয়কট করতেও পারে। এমনকি দল বেঁধে দলে দলে ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেছেন তারা।
 জেলার একাধিক পদাধিকারী  সরাসরি অভিযোগ করেছে জেলা সভাপতি সুবল ঘোষের বিরুদ্ধে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি একাধিক লোকের কাছ থেকে প্রার্থী করে দেওয়ার নাম করে  টাকা তুলেছেন। শুধু তাই নয় পরিবর্তন যাত্রায় যে টাকা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছিল খরচ করার জন্য, সেই টাকার ও নয় ছয় করেছে বলে অভিযোগ। কর্মীদের টিফিনের টাকা ও গাড়ি ভাড়া মারার গুরুতর অভিযোগ উঠেছে জেলা সভাপতির বিরুদ্ধে। 
 নবগ্রাম,খরগ্রাম, সুতি,জঙ্গিপুর,লালগোলা ও রঘুনাথগঞ্জ, সাগরদিঘি প্রায় প্রত্যেকটি বিধানসভায় প্রার্থী কে কেন্দ্র করে যে দলীয় কোন দিন প্রকাশে এসেছে  সেটা দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। 
 প্রার্থী ঘোষণা হওয়ার আগে পর্যন্ত যেখানে বিজেপি এই জেলায় তিন থেকে চারটি বিধানসভা জয় লাভ করার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নকে জলাঞ্জলি দিতে হবে এই ভুল প্রার্থী নির্বাচনের কারণে।  
 মুর্শিদাবাদ জেলা ও নদীয়া উত্তর সাংগঠনিক জেলায় জেলা সভাপতিরা তাদের পছন্দের মানুষকে টিকিট পাইয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠছে। 
 নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা  সুবল ঘোষ ও এই জনের ইলেকশন কনভেনার  রামপদ দাস  কে সরাসরি দোষারোপ করছে বিজেপির পুরাতন কর্মীরা।  
 টাকার বিনিময়ে এখানে প্রার্থী পথ দেওয়া হয়েছে বলে তারা গুরুতর অভিযোগ করেছে এদের বিরুদ্ধে। 
 আমাদের প্রতিনিধি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষের সাথে যোগাযোগ করতে পারেনি। তার প্রতিক্রিয়া নিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে নদিয়া উত্তর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বিজেপির ভালো ফল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা আর বিজেপির পক্ষে সম্ভব নয়। 

Comments

Popular posts from this blog

মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোন কোন আসনে ভালো ফলের সম্ভাবনা আছে ২৬শে।

SIR ফর্ম বিলি হওয়ার পর দেখা যাচ্ছে জঙ্গিপুর লোকসভার অনেক বিধানসভার চিত্র পাল্টে যেতে পারে।