বুথ বিজয় সংকল্প অভিযান খড়গ্রাম বিধানসভায়।

দেবব্রত দত্ত, খড়গ্রাম,মুর্শিদাবাদ - সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে বুথ বিজয় সংকল্প অভিযান। সেই ধারা অব্যাহত রাখতে জঙ্গিপুর লোকসভার বিভিন্ন বিধানসভায় চলছে এই প্রোগ্রাম। এই মুহূর্তে জঙ্গিপুর লোকসভা বিজেপির সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে চলেছে। SIR হওয়ার কারণে বিজেপির অনেকটাই সুবিধা করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যদি বিজেপি হিন্দু ভোট কে একত্রিত করতে পারে তাহলে মুর্শিদাবাদ জেলায় বিজেপি অনেক ভালো ফল করার সম্ভাবনা তৈরি হবে।
  আজ ৬৬ খড়গ্রাম বিধানসভার চার নম্বর মন্ডল বুথ বিজয় অভিযান উপস্থিত ছিলেন বিধানসভার ইনচার্জ দীনেশ মজুমদার, বিধানসভার কনভেনার অপূর্ব মন্ডল, জেলার সাধারণ সম্পাদক শংকর পাল মন্ডল প্রেসিডেন্ট এবং বরিষ্ঠ কার্যকর্তা গন।
 বিজেপি নেতা দোল চাঁদ মাল বলেন,  খড়গ্রাম বিধানসভা বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে ধীরে ধীরে। যেটা আজ থেকে কয়েক বছর আগেও কল্পনা করা যায়নি। আমরা আবার এই বিধানসভা তৃণমূলকে হারাবো, কর্মীদের ঐক্যবদ্ধ করতে  ও বুথ সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের এই বুথ বিজয় সংকল্প অভিযান শুরু করেছে রাজ্য বিজেপি। 
 আমাদের সভাপতির নেতৃত্বে  বুথ বিজয় সংকল্প অভিযান চলছে সফলভাবে। আমরা আশা করছি এই বিধানসভায় খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছি।

Comments

Popular posts from this blog

জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে জঙ্গিপুর জেলা অফিসে রাতভোর বিক্ষোভ।

মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোন কোন আসনে ভালো ফলের সম্ভাবনা আছে ২৬শে।

SIR ফর্ম বিলি হওয়ার পর দেখা যাচ্ছে জঙ্গিপুর লোকসভার অনেক বিধানসভার চিত্র পাল্টে যেতে পারে।